সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এ দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। তাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত অর্থের অনুদানের চেক অসুস্থদের মাঝে বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। পরিচালনায় ছিলেন, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান।