মাধবপুরে শিক্ষক পলাশের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত August 28, 2019
মাধবপুরে শিক্ষক পলাশের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোশাররফ আহম্মেদ খান পলাশের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছায়েদ মোল্লার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অথিতি ছিলেন, বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান। সহকারী শিক্ষক রুহুল আমিন সোহাগের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শিল্পপতি জসীম উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান এহতেশামউল বর চৌধুরী লিপু, আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও মজিবুর রহমান বাহার।