মাধবপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর আলোচনা ও দোয়া

প্রকাশিত August 26, 2019
মাধবপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর আলোচনা ও দোয়া

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন। উপজেলা যুগ্ম আহ্বায়ক ফকির শাহ্ মোহাম্মদ সাদ্দামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম শাহীন, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক বিকাশ বীর, মাধবপুর উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন ও সাধারণ সম্পাদক ফজর আলী পাঠান।