ওসমানী মেডিকেলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত August 22, 2019
ওসমানী মেডিকেলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবর্ধনা জ্ঞাপন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, চাকরি থেকে অবসরে যাওয়া কর্মচারীদের বিদায় সংবর্ধনা দিয়েছে।
বৃহস্পতিবার দুপরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপ পরিচালক ডা আফছার উদ্দিন, সহকারী পরিচালক ডা আসাদুজ্জামান জুয়েল, আরপি মেডিসিন ডা আবু নাঈম, আরএস জেনারেল ডা অরুণ কুমার বৈষ্ণব, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা বেগম, উপসেবা তত্তাবধায়ক লক্ষী রানী, বিএনএ সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। সভাপতিত্ব করেন, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি আব্দুল জব্বার। পরিচালনায় ছিলেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান। বিদায়ী কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুন নূর খান।