জগন্নাথপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোকদিবস পালিত

প্রকাশিত August 15, 2019
জগন্নাথপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোকদিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এবং শিক্ষক আলমগীর হোসেন ও সালেহা পারভিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।