মোহনা টিভির সাংবাদিকের সন্ধান দাবিতে মানববন্ধন

প্রকাশিত August 5, 2019
মোহনা টিভির সাংবাদিকের সন্ধান দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার নিখোঁজ মুশফিকুর রহমানের দ্রুত সন্ধান দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, আর টিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দীপ্ত টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক মুক্তকণ্ঠের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি বুরহান উদ্দিন ও চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি এ আর জুয়েল।
উল্লেখ্য, ৩ আগস্ট মুশফিকুর রহমান ঢাকার গুলশান এলাকায় তার মামার সাথে দেখা করে বাসায় ফেরার পথে নিখোঁজ হন।