হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হবিগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় মহসচিব কৃষিবিদ হাসান জাকির তুহিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন খান মিলন।