নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপন করেছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। সভাপতিত্ব করেন, জেলা সভাপতি আফসার আজিজ। সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের সঞ্চালনায় বিশেষ অতিথি অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার, অ্যাডভোকেট শামছুল ইসলাম, বিধান কুমার সাহা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।