সুনামগঞ্জ সদর উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

প্রকাশিত July 25, 2019
সুনামগঞ্জ সদর উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচান সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল শুক্রবারে জুম্মার নামাজের আগে ডেঙ্গুরোগ থেকে রক্ষার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করার জন্য মসজিদের ইমামগণের প্রতি অনুরোধ জানান।