মাধবপুরে বন্ধু সোসাইটির বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

প্রকাশিত July 7, 2019
মাধবপুরে বন্ধু সোসাইটির বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বন্ধু সোসাইটির অনিয়ম, দুর্নীতি এবং ক্ষুদ্র ঋণের নামে প্রতারণা ও হয়রানি বন্ধের দাবিতে গ্রাহকরা মানববন্ধন করেছেন।
রবিবার বিকেলে উপজেলার রসুলপুর এলাকায় বন্ধু সোসাইটির প্রতারণার শিকার গ্রাহকরা কর্মসূচিতে অংশ নিয়ে সংস্থাটি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বন্ধু সোসাইটির সাবেক কর্মী সালাম আক্তার অভিযোগ করেন, সংস্থাটি অনেক গরীব ও অসহায় চা শ্রমিক মেয়েকে চাকরি দিয়ে কিছুদিন না যেতেই চাকরিচ্যুত করেছে। তিনি চাকরিকালে বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপক শাহেদ আলীর নানা অপকর্মের প্রতিবাদ করলে তাকেও চাকুরিচ্যুত করা হয়। তার গ্রাহকদের টাকাও ফেরত দেয়া হচ্ছে না।
গ্রাহক ফিরোজা বেগম অভিযোগ করেন, বন্ধু সোসাইটির ব্যবস্থাপক শাহেদ আলী ও তার সহযোগীরা সমিতির আড়ালে ঋণের ব্যবসা শুরু করেছেন। প্রতিবাদ করতেই ভয়-ভীতি দেখানো হয়।
অন্য গ্রাহকরাও নানা অভিযোগ করেন।