নবীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

প্রকাশিত July 1, 2019
নবীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

নবীগঞ্জ প্রতিনিধি : নতুন কোন কর আরোপ ছাড়াই নবীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী রবিবার দুপুরে পৌর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন বাজেট ঘোষণা করেন। এতে আয় ধরা হয়েছে, ৩৭ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৫শ ১২ টাকা। আর ব্যয় ৩৭ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৭শ টাকা। উদ্বৃত্ত ১৩ লাখ ৯৫ হাজার ৮ শ ১২ টাকা।
পৌরসভার সচিব আজম খান বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এ টি এম সালাম, কাউন্সিলর বাবুল দাশ, আলাউদ্দিন, কবির মিয়া, সুন্দর আলী, জায়েদ চৌধুরী, ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভপাতি এম এ আহমদ আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার।