সিলেট জেলা কর আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

প্রকাশিত June 27, 2019
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়কর অধ্যাদেশ ১৯৮৪র ১৭৪ ধারার উপধারা ২ য়ের ক্লজ এফ প্রভাইসো বাতিলের প্রস্তাব প্রত্যাহার ও জাতীয় রাজস্ব বোর্ডের গত ২৩ জুনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে হাউজিং এস্টেটে সংগঠনের কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল।
তিনি বলেন, উল্লেখিত প্রস্তাব প্রত্যাহার ও প্রজ্ঞাপন বাতিল না হলে, রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাবেক সহ সভাপতি অ্যডভোকেট সমর বিজয় সী শেখর, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মাহমুদুর রহমান ও বিটিএলের উপসচিব বদরুল হোসেন। পরিচালনায় ছিলেন, সিলেটের সাধারণ সম্পাদক অ্যডভোকেট আব্দুল আলিম পাঠান।