জগন্নাথপুরে আব্দুল হেকিম চ্যারেটি ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত May 19, 2019
জগন্নাথপুরে আব্দুল হেকিম চ্যারেটি ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে আব্দুল হেকিম চ্যারেটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামীম হোসাইনের উদ্যোগে অসচ্ছল ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে কাতিয়া গ্রামের মুরব্বি মাশুক মিয়ার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরব্বি আব্দুল কাহির, আব্দুল খালিছ, হরুপ খান, মিলন মিয়া, ছাব্বির ম্বেবার ও মিজানুর রহমান জাবেদ। মোনাজাত পরিচালনা করেন, মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুস সামাদ।
প্রত্যেক পরিবারকে খেজুর, তেল, পিঁয়াজ, চানা, ডাল ইত্যাদি দেওয়া হয়।