বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা পিএফজি ও ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) দি হাঙ্গার প্রজেক্টের শান্তি সহায়ক কমিটির-পিএফজি ও ইয়ুথ গ্রুপের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সাইফুল আহমদ সেফুল। কো-অর্ডিনেটর শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ঢাকা অফিসের কর্মকর্তা তনুজা কামাল ও মনিরুজ্জামান এবং সিলেটের কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
বালাগঞ্জ নিরাপদ হল রুমে আয়োজিত সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন শেখ জামাল আহমদ খলকু, শাহ জুনাব আলী, জাকির হোসেন, হেলাল আহমদ ও নীলমনি বিশ্বাস। ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সুমাইয়া বেগম, শাহারিয়ার আহমদ, আবু ফজলে রাব্বি জিহাদ, সাজু আহমদ, ইরাদুল হাসান, চাঁদনী আক্তার, সাগরিকা রায় নদী, পপি রায়, অর্পনা রায় ও ফাল্গুনী রায়।