মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা যুবদলের কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও আব্দুল মুকিত।
কর্মীসভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে।
পরে খালেদা জিয়ার মুক্তি এবং দেশ ও জনগণের সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়।