সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব কর্ম পরিষদের সভা

প্রকাশিত May 14, 2019
সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব কর্ম পরিষদের সভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উৎসবের প্রস্তুতি নিয়ে কর্ম পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগর ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসবের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ। আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য সদস্য।
সভায় উৎসবের নাম চূড়ান্ত করা হয়। বাছাই করা উৎসব স্লোগান ও মনোগ্রাম। তবে স্লোগান ও মনোগ্রাম পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে।
সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব কর্ম পরিষদের পরবর্তী সভা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নগর ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।