হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার রসুলপুর গ্রামের নূরুল হক ও আশরাফ উদ্দিনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব আহত হন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নারীও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি-তদন্ত আব্দুর রহিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০/২২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।