মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা ও ডা কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ডা কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক মেয়র ফজলুল করীম ময়ূন ও ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে প্রশাসনিক কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।