পবিত্র রমজানের আগে বাজার মনিটরিংয়ে সিলেট চেম্বার

প্রকাশিত April 18, 2019
পবিত্র রমজানের আগে বাজার মনিটরিংয়ে সিলেট চেম্বার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসের আগে সিলেটের বাজার নিয়ন্ত্রণে গতবছরের মত এবারও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাজার মনিটরিং করেছে।
মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট চেম্বার প্রতিনিধিদলের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বিএসটিআইর কর্মকর্তাবৃন্দ মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করেন। এতে নেতৃত্ব দেন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ।
বাজার মনিটরিংকালে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সপ্তাহ খানেক আগে থেকেই পরিকল্পিতভাবে দেশের বৃহৎ চিনি কলগুলো সংস্কারের কারণ দেখিয়ে চিনি সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে সিলেটের বাজারে চিনির দাম এক থেকে তিন টাকা বেড়ে গেছে।
পাইকারি ব্যবসায়ীরা রমজানের আগেই চিনি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।