মৌলভীবাজারে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু বৃহস্পতিবার

প্রকাশিত March 27, 2019
মৌলভীবাজারে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু বৃহস্পতিবার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশন এর আয়োজন করেছে।
এসএমই পণ্য মেলা চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। এতে স্টল থাকবে ৫৭টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনা চলবে।
এসএমই পণ্যমেলাকে সামনে রেখে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা আব্দুছ ছাত্তারও এসময় উপস্থিত ছিলেন।