সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত March 27, 2019
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুহেল মিয়া তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, অভিভাবক সদস্য ফখরুল হোসাইন, জাহেদ আলী, আজাদ মিয়া তালুকদার, শিক্ষানুরাগী আব্দুল মালিক, জগদীশপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুর রহমান উজ্জ্বল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক কনক পাল। পরিচালনায় ছিলেন, শিক্ষক মাহবুবুল আলম টিটু ও রিয়াজ আহমদ।