সিলেটে আয়োজিত ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

প্রকাশিত March 14, 2019
সিলেটে আয়োজিত ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ হয়েছে।
জেলা প্রশাসন মহানগরীর রিকাবীবাজারে এর আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত নানা বিষয় নিয়ে অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রিয় বিজ্ঞান লেখক ও কম্পিউটার বিজ্ঞানী ড জাফর ইকবাল। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন। পরে পুরস্কার বিতরণ করা হয়।