বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উ‌দযাপনে সুনামগঞ্জে প্রস্তুতি সভা

প্রকাশিত February 18, 2019
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উ‌দযাপনে সুনামগঞ্জে প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, শফিউল আলম ও প্রদীপ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুনবী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, বিশিষ্ষ্ট শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসু, জেলা আইনজীবী সমিতির সভাপতি চাঁন মিয়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও অ্যাডভোকেট সামছুল আবেদীন।
সভায় ঐদিন শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।