হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আর্তমানবতায় সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মুসলিম সাপোর্ট বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার নোয়াপাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ তারেক হাসান মাহদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমীর হোসেন জাকারী। আরো বক্তব্য রাখেন, তানভীর হোসেন আরিফ ও রায়হানুজ্জামান।
পরে কম্বল বিতরণ করা হয়।