নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন্স মডেল কলেজের স্কুল শাখার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা নিয়মিত ক্লাশে উপস্থিত থাকতে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। একই সাথে সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে মহানগরীর মানিকপীর রোডে প্রতিষ্ঠান ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক ও মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাহবুবুল আলম মিলন। সভাপতিত্ব করেন, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। স্বাগত বক্তব্য রাখেন, স্কুল শাখার সমন্বয়ক শিল্পী বিশ্বাস। পরিচালনায় ছিলেন, শিক্ষক ভারতী দাস।
অনুষ্ঠানে সিলেট উইমেন্স মডেল কলেজ কর্তৃপক্ষ জানান, এ প্রতিষ্ঠানে অধ্যয়নরতদেরকে প্রাইভেট পড়তে হয়না। এখন পর্যন্ত কোন পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়নি।