জগন্নাথপুর প্রতিনিধি : ‘মানব সেবাই আমাদের মূল লক্ষ্য’-এ স্লোগানকে সামনে রেখে আছমা ফাউন্ডেশন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে উপজেলা সদরের কামাল কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকেলে আলোচনা সভার আয়াজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। সভাপতিত্ব করেন, নূর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা সংসদের সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, সহ সভাপতি জুয়েল দাশ ও সাংবাদিক অমিত দেব। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুকিত। রনি রাজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রবাসী ও সমাজসেবক আনিছুর রহমান, আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান সোহাগ, ছাত্রনেতা মাসুদ আহমদ ও জিয়াউল হক জিয়া। কোরআন থেকে তেলাওয়াত করেন সাঈদ খান।
পরে কেক কাটা হয়।