জগন্নাথপুরে আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের মতবিনিময়

প্রকাশিত January 2, 2019
জগন্নাথপুরে আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৯নং ওর্য়াডের পশ্চিম ভবানীপুর আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব মাহফিল এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
এই কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক ওবায়দুল হক জাবেদের পরিচালনায় অতিথি ছিলেন, প্রধান শিক্ষিক মনিরুল ইসলাম, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হাসিম, সাবেক কমিশনার মঈন উদ্দিন ও লালন মিয়া।
মতবিনিময় সভায় বক্তাগণ ভবানীপুরকে একটি আদর্শ এলাকায় রূপ দিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।