সুনামগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানের গণসংযোগ

প্রকাশিত December 27, 2018
সুনামগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানের গণসংযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানুর রহমান চৌধুরী দোয়ারাবাজার উপজেলায় গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার শরিফপুর, টেংরাটিলা ও বাংলাবাজারে তিনি গণসংযোগ করেন। জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মিজান চৌধুরী বলেন, হামলা চালিয়ে বা মামলার ভয় দেখিয়ে তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেয়া যাবেনা। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারা রাজপথ থেকে ঘরে ফিরবেন।