নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগ করলেন খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত December 16, 2018
নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগ করলেন খন্দকার আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির অভিযোগ করেছেন, তার নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে নেতাকর্মীদের। এছাড়া বাসাবাড়িতে তল্লাশির নামে বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজনদেরকে হয়রানি করা হচ্ছে।
রবিবার সকালে মহানগরীর আম্বরখানায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনী প্রচারকাজ শুরুর প্রথমদিন থেকেই কর্মকাণ্ডে বাধা দেয়া হচ্ছে। অন্যদিকে মহাজোট প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও সে ব্যাপারে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ঘোষিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতো দূরের কথা নির্বাচনের স্বাভাবিক পরিবেশও বজায় থাকছেনা। প্রশাসন একপেশে আচরণ করছে।