সুনামগঞ্জে সামাজিক প্রচারণা প্রকল্পের নাগরিক সংলাপ

প্রকাশিত December 13, 2018
সুনামগঞ্জে সামাজিক প্রচারণা প্রকল্পের নাগরিক সংলাপ

সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিতে বিজয় সামাজিক প্রচারণা প্রকল্প সুনামগঞ্জে নাগরিক সংলাপ করেছে।
বৃহস্পতিবার দুপুরে ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও আইডিয়ার যৌথ উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, মহিলা লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শান্তি জিতলে জিতবে দেশ জেলা শাখার কো-অর্ডিনেটর আব্দুন নূরের সঞ্চালনায় নাগরিক সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মদিনা আক্তার, কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার ও জাতীয় পর্টি নেতা নজীর হোসেন।