সিলেট-৬ আসনে স্থানীয় প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ করলেন ফয়সল

প্রকাশিত December 10, 2018
সিলেট-৬ আসনে স্থানীয় প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ করলেন ফয়সল

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী অভিযোগ করেছেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় আসার কথা থাকলেও এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলের মতোই আচরণ করছে।
সোমবার বিকেলে সিলেট মহানগরীর একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী অভিযোগ করেন, পুলিশ তার নির্বাচনী এলাকার ইতোমধ্যে বিএনপি সমর্থক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অবরুদ্ধ করে রেখেছে অনেককে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় প্রশাসনের এই দ্বৈতনীতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
ফয়সল আহমদ চৌধুরী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।