মৃত্তিকায় মহাকালের উদ্যোগে সিলেটে জমজমাট লোক উৎসব

প্রকাশিত December 1, 2018
মৃত্তিকায় মহাকালের উদ্যোগে সিলেটে জমজমাট লোক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক : মহান বিজয়ের মাসের প্রথমদিনে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে মৃত্তিকায় মহাকালের উদ্যোগে জমজমাট লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ লোক উৎসবের উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত লোকগীতি শিল্পী সুষমা দাস। এ সময় মৃত্তিকায় মহাকালের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, নাট্যকার আনোয়ার হোসেন রনি, সাংবাদিক শামসুল ইসলাম শামীম ও ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের মুখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান।
পরে সুষমা দাসও নিজের লেখা একটি সহ কয়েকটি গান পরিবেশন করে লোক উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেন।