নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াতে ইসলামী এ দেশের শত্রু। এই দলে কোন মুক্তিযোদ্ধা নেই। টর্চলাইট জ্বালিয়ে অনেক কষ্ট করেও জামায়াতে ইসলামীতে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না।
শুক্রবার সিলেট মহানগরীর টিলাগড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরীর তার সাথে সাক্ষাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ইনাম আহমদ চৌধুরীর পরিবারের সাথে তাদের তিন প্রজন্মের পারিবারিক সম্পর্ক। এটা এতো সহজে নষ্ট হবার নয়। পারিবারিক সম্পর্ক থেকে তিনি সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন। এ সময় তিনি তার দলের নেতাকর্মীদের পুলিশ যাতে হয়রানি না করে সে ব্যাপারে অনুরোধ জানান।