ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত কে স্পোর্টস প্রথম বিভাগ ফুটবল লীগের বৃহস্পতিবারের একটি খেলায় গোলের ছোটখাটো বন্যা বয়ে গেছে। তবে অন্য খেলাটি ড্র হয়।
বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় অংশ নেয় কাজীটুলা ওয়েল ফেয়ার সোসাইটি ও চতুরঙ্গ যুবসংঘ। খেলাটি ১-১ গোলে ড্র হয়। গোল করেন, কাজীটুলা ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষে আব্দুল্লা ও চতুরঙ্গ যুবসংঘের পক্ষে বাবলু।
দ্বিতীয় খেলাটি ছিল, জালালাবাদ ক্লাব ও সিলেট মেট্রোপলিটন ক্লাবের মধ্যে। এতে সিলেট মেট্রোপলিটন ক্লাব ৪-১ গোলে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। গোল করেন, সিলেট মেট্রোপলিটন ক্লাবের বক্কর, শুকুর, তোফায়েল ও রুমান। আর জালালাবাদ ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন, অপু।
আজ দুপুর ২টায় মাঠে নামবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ও শহীদ বাছির অগ্রগামী ক্লাব। বিকেল ৪টায় মাঠে নামবে সিলেট টাউন ক্লাব ও হিলটন ক্লাব।