সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে বোগলা মধ্যবাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও প্রভাষক আবুবকর ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের গভার্নিং বডির সভাপতি আহমদ আলী আপন, প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, কুয়েত প্রবাসী আব্দুর রাজ্জাক, গোলাম কিবরিয়া কবির মাস্টার, সাবেক সদস্য সোনা মিয়া, ইউপি সদস্য ও গভর্নিং বডির স্কুল শাখার সদস্য হাবীবুর রহমান শেখ চাঁন, বীর
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও শিক্ষানুরাগী সদস্য বুলবুল মিয়া।
বক্তারা বলেন, রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামালের দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।