সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলাবাজার এলাকায় তৌহিদ মিয়া (৩০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে এলাকার লোকজন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন আহমদ রানা জানান, তৌহিদ মিয়া কলাউড়া বাজারে দীর্ঘদিন যাবৎ বিকাশ ব্যবসা করছিলেন। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।