আরো ১০৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত October 31, 2018
আরো ১০৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’-এ লক্ষ অর্জনে দেশের আরো ১০৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন।
এই ১০৬টি উপজেলার মধ্যে সিলেট বিভাগের ৫টি উপজেলাও রয়েছে। এগুলো হলো, সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ।
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সিংয়ে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারও উদ্বোধন করবেন।