পরিবহণ ধর্মঘটে অচল সিলেট বিভাগের সড়ক যোগাযোগ

প্রকাশিত October 28, 2018
পরিবহণ ধর্মঘটে অচল সিলেট বিভাগের সড়ক যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ৮ দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের আহুত ধর্মঘটে পুরো সিলেট বিভাগের সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। কোথাও যন্ত্রচালিত কোন ধরনের যানবাহন চলাচল করছেনা। ফলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, এক শ্রেণির পরিবহণ শ্রমিক মানুষকে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করতেও বাধা দিচ্ছে। এমন কি বাধা দেয়া হচ্ছে, মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও। এছাড়া বিভিন্ন স্থানে জরুরি প্রয়োজনে যানবাহন নিয়ে রাস্তায় নামা চালকদেরকে মারপিট করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।