নিজস্ব প্রতিবেদক : সিলেটে বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ। এর মধ্য দিয়েই নতুন এ রাজনৈতিক জোটের যাত্রা শুরুর কথা রয়েছে।
মহানগরীর রেজিস্টারি মাঠে দুপুর ২টায় এ সমাবেশ। এতে যোগ দিতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা গণফোরামের সভাপতি ড কামাল হোসেন মঙ্গলবার সিলেটে পৌঁছেছেন। এসেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সহ আরও কয়েক নেতা। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান।
ড কামাল হোসেন এ সময় সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই এ সমাবেশ আহ্বান করা হয়েছে।