পত্রিকা কার্যালয়ে হামলায় হবিগঞ্জে যুবলীগ সভাপতি সেলিম কারাগারে

প্রকাশিত October 23, 2018
পত্রিকা কার্যালয়ে হামলায় হবিগঞ্জে যুবলীগ সভাপতি সেলিম কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একটি পত্রিকা অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে তিনি জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে এ মামলায় তার ৩ বছরের কারাদণ্ড হয়।
মামলায় অভিযোগ করা হয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের মালিকানাধীন দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকা কার্যালয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় পত্রিকার তৎকালীন মেশিন অপারেটর ও কেয়ারটেকার মিজানুর রহমান বাদি হয়ে ২০০৭ সালের ১০ এপ্রিল ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৪ আগস্ট আদালত এ মামলায় আতাউর রহমান সেলিম সহ যুবলীগ নেতা হাসান চৌধুরী ও তালুকদার শাহীনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা করেন। অন্য আসামিদের খালাস দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আতাউর রহমান সেলিম মঙ্গলবার আদালতে হাজির হয়ে আপিলের শর্তে জামিন প্রার্থনা করেন।