হবিগঞ্জ প্রতিনিধি : দুঘর্টনা জনিত মামলা জামিনযোগ্য করা ও শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকা বাতিল সহ ৮ দফা দাবি বাস্তবায়নে হবিগঞ্জে পরিবহণ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার সকালে পৌর বাস টার্মিনালে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ ফলিক, সাধারণ সম্পাদক সজিব আলী, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি তোরাব আলী ও যুগ্ম সম্পাদক জহির সিকদার।
বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে দেশের ৭০ লাখ শ্রমিক একযোগে কঠোর আন্দোলনে নামবে।