নিজস্ব প্রতিবেদক : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জে পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও পুলিশ সুপার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্ত।
হবিগঞ্জ প্রতিনিধি : ‘আইন মেনে চলবো নিরাপদ সড়ক গরবো’-এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে হবিগঞ্জ বিআরটিএর উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল ও বিআরটিএর কর্মকর্তা চন্দন মনি পাল।