নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় বিধান সন্নিবেশ সহ ৮ দফা দাবিতে সিলেটে বিভাগীয় পরিবহণ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমায় আন্তঃজেলা বাস টার্মিনালে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সহ সভাপতি সাদিকুর রহমান হিরু। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক সজিব আলী।
সমাবেশ থেকে শ্রমিকের দণ্ড ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত করা ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত জটিলতর মামলার তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা সহ সকল দাবি পূরণের আহ্বান জানানো হয়।