কেমুসাসের এক হাজার তম সাহিত্য আসর ও রবীন্দ্র-নজরুল উৎসব

প্রকাশিত October 20, 2018
কেমুসাসের এক হাজার তম সাহিত্য আসর ও রবীন্দ্র-নজরুল উৎসব

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক হাজার তম সাহিত্য আসর উদযাপন, রবীন্দ্র-নজরুল উৎসব ও কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে কেমুসাস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর চৌহাট্টা পর্যন্ত এসে আবার কেমুসাসে ফিরে যায়।
শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন, প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী। প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন, প্রতিষ্ঠানের সহ সভাপতি আ ন ম শফিকুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, কবি নৃপেন্দ্র লাল দাশ, অধ্যক্ষ কালাম আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী ও কেমুসাস সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।