নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগরের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধে জাতির এই বীর সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সাথে উল্লেখ করেন।
তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করার চেষ্টা চালাবেন বলে নিশ্চয়তা দেন।
মুক্তিযোদ্ধারাও নবাগত জেলা প্রশাসকের সফলতা কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা সহ কয়েকজন মুক্তিযোদ্ধা এ সময় বক্তব্য রাখেন।