তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ ফরমায়েসি সাজা

প্রকাশিত October 11, 2018
তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ ফরমায়েসি সাজা

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলাকে হাতিয়ার বানিয়ে সরকার নিজের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর রেজিস্টারি মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে দলের জেলা ও মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ ফরমায়েসি সাজা দেয়া হয়েছে।
দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শফি আহমদ চৌধুরী, ডা শাহরিয়ার হোসেন চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।