গ্রেনেড হামলার রায় প্রত্যাহার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত October 11, 2018
গ্রেনেড হামলার রায় প্রত্যাহার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী সেতুর কাছে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়।
পরে সেখানেই সমাবেশ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান।
বক্তারা বলেন, তারেক রহমানকে বিজয়ের মালা পরিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে।