সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও স্মারকলিপি

প্রকাশিত October 4, 2018
সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও স্মারকলিপি

হবিগঞ্জ প্রতিনিধি : সদ্য পাশ হওয়া সড়ক পরিবহণ আইন-২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনের দাবিতে হবিগঞ্জে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে পৌর বাস টার্মিনালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, সহ সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিয়ারিছ মিয়া, সাইদুর রহমান ও প্রচার সম্পাদক আলী হোসেন।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।
এদিকে আন্দোলন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সকল সড়কে বাস চলাচল বন্ধ থাকে।
সংগঠনের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, ১৫ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।