সুনামগঞ্জে শিশু পরিবার সদস্যদের ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

প্রকাশিত October 1, 2018
সুনামগঞ্জে শিশু পরিবার সদস্যদের ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের হাছননগরে সরকারি শিশু পরিবারের সদস্যদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইয়ে সপ্তাহের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন আশুতোষ দাস। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা উপ পরিচালক সুচিত্রা রায় ও সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক কোহিনূর সুলতানা।
অনুষ্ঠানে জানানো হয়, ৭ অক্টোবর পর্যন্ত জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী সকল ছেলেমেয়েকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।