নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার প্রবীণদের দিকে বিশেষ নজর দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের দিকে বিশেষ নজর দেয়ার উপর সবসময় গুরুত্ব আরোপ করেন।
সোমবার সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন।
দিনটি উপলেক্ষ প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অন্যদের মধ্যে জেলা প্রশাসক নুমেরী জামানও অংশ নেন।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।